ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

রাজশাহীর মোহনপুরে মাহিন্দ্রা ও ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০১:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খাড়ইল মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘরের সামনে একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রায় থাকা যাত্রী, কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন (৩৭) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মারুফ হোসেনে নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া আরও একজন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।