× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:৩৮ পিএম

রাজশাহীতে প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য ও নিরাপদ খাদ্যব্যবস্থা সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক (Highly Hazardous Pesticides-HHPs) পর্যায়ক্রমে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রীণ কোয়ালিশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কৃষক, পরিবেশকর্মী, গবেষক, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার মানুষের স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, মাটি, পানি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও খাদ্য ও কৃষি সংস্থা (FAO) চিহ্নিত অতিঝুঁকিপূর্ণ কীটনাশক ক্যানসার, স্নায়ুতন্ত্রের ক্ষতি, হরমোনজনিত সমস্যা এবং পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ায়। তাই এসব কীটনাশক বৈজ্ঞানিকভাবে পুনর্মূল্যায়ন করে পর্যায়ক্রমে নিষিদ্ধের দাবি জানান তারা।

বক্তারা এগ্রোইকোলজি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM), জৈব বালাই নিয়ন্ত্রণ এবং নিরাপদ কৃষি প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের জন্য বিকল্প প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ভর্তুকি নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গ্রীণ কোয়ালিশন পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম ১৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—সব কীটনাশকের বৈজ্ঞানিক পুনর্মূল্যায়ন, WHO-FAO মানদণ্ড অনুযায়ী অতিঝুঁকিপূর্ণ কীটনাশক (HHPs) নিষিদ্ধ করা, খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষার ব্যবস্থা জোরদার, মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণী সংরক্ষণ এবং জাতীয় এগ্রোইকোলজি রূপান্তর কর্মসূচি গ্রহণ।

বক্তারা বলেন, অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; নিরাপদ খাদ্য নিশ্চিত করা, জনস্বাস্থ্য রক্ষা, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্যও এটি অত্যন্ত জরুরি।

Link copied!