ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:০০ পিএম
ছবি- সংগৃহীত

রাজশাহীতে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলায় ৭ জন ও অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।