× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:৩৪ পিএম

রাঙামাটিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:৩৪ পিএম

‎রাঙামাটিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

‎রাঙামাটিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

‎রাঙামাটিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

‎বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ প্রাঙ্গণের সঙ্গে মিলিয়ে এই জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

‎জানাজা শেষে শহরের ফিশারি জামে মসজিদের ইমাম আবদুল জলিল দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ ছাড়া জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎জানাজায় অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Link copied!