× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১২:০৮ পিএম

খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১২:০৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া। ফাইল ছবি

তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। কারাবরণ ও অসুস্থতার মাঝেও কখনো ন্যায় ও সত্যের পথ থেকে সরে যাননি। এমন বক্তব্যের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাঙামাটি শহরের পশ্চিম ওমদা মিয়া পাহাড় এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বক্তারা বলেন, মরহুমা খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। দেশ ও গণতন্ত্র রক্ষায় তার ত্যাগ এবং সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।

তারা আরও বলেন, একজন মমতাময়ী মায়ের মতো তিনি সবসময় জনগণের পাশে ছিলেন। তার আদর্শ, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে সত্য এবং ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে। তার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম বাবলু, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, রাঙামাটি জেলা যুবদলের ত্রাণবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বাবুল সর্দার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন ও মোহাম্মদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, রাঙামাটি শ্রমিক দলের পৌর দপ্তর সম্পাদক মাহবুব আলম, যুবদলের সদস্য মো. ইউনুস, ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিন, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য আবির ইসলাম মোমিন, সদস্য মোহাম্মদ টিপু, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুবায়ের আনোয়ার এবং জেলা যুবদলের সদস্য ওমর ফারুক প্রমুখ।

মিলাদ মাহফিলে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা মোনাজাত করেন খান জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে রাঙামাটি জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!