× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০১:০১ এএম

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে আটক ১৭

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০১:০১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাঙ্গামাটি পৌরসভার শান্তিনগর ফিশারীঘাট পুরাতন বাস টার্মিনালের পেছনে যাত্রী ছাউনির পাশের একটি আবদ্ধ কক্ষে অবৈধভাবে জুয়া খেলার সময় ১৭ জনকে আটক করা হয়।

এ সময় জুয়া খেলার তাসসহ নগদ ১০,৮৮০ টাকা উদ্ধার করা হয় এবং জব্দতালিকা অনুযায়ী আলামত জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!