× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩০ পিএম

রাঙামাটিতে হামের উপসর্গ নিয়ে ২ শিশু আইসোলেশনে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটির লংগদুতে প্রাথমিকভাবে দুই শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে লংগদু সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হামে আক্রান্ত সন্দেহে দুই শিশুকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হামের লক্ষণ দেখা দেওয়া দুই শিশুর একজনের বয়স ১১ বছর, অন্যজনের মাত্র ২৩ দিন। তারা দুজনেই লংগদু উপজেলার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, প্রাথমিকভাবে শিশুদের শরীরে ছোট ছোট ঘামাচির মতো চুলকানি লক্ষ্য করেন। পরবর্তীতে এসবের সঙ্গে শরীর ব্যথা ও অন্যান্য অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

লংগদু সদর হাসপাতালের আরএমও ডাক্তার সাকিব আল হাসান জানান, ‘দুই শিশুর শরীরে হামের লক্ষণ দেখা যাওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। দুজনেরই ল্যাব টেস্টের জন্য চট্টগ্রামে রক্তের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আমাদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে।’

Link copied!