× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:২৭ এএম

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ দুই বোন

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:২৭ এএম

ধর্মসিং চাকমা। ছবি : রূপালী বাংলাদেশ

ধর্মসিং চাকমা। ছবি : রূপালী বাংলাদেশ

‎ইউপিডিএফের অংগ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্ম সিং চাকমা (৩৪) নামের ব্যক্তিকে গুলি করে মারা হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন দুইজন।

‎আহতরা হলেন- ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপা সোনা চাকমা (৪৫)। তারা নিহতের দুই বোন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী গিয়েছে।

‎নিহতের বাড়ি রাঙামাটি পার্বত্য জেলা কুতুকছড়ি আবাসিক এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। ভাগ্যশোভার বাম হাতে ও কৃপা সোনারও বাম হাতের কনুই গুলি লেগে ঝাঁজড়া হয়ে যায়। 

‎স্থানীয়রা পুলিশ জানিয়েছে, ভোর ৬টার দিকে অর্তকিত হামলা চালায় একদল সন্ত্রাসী গ্রুপ নিহতকে টার্গেট গুলি ছুড়ে এতে ঘটনাস্থলেই ধর্ম সিং চাকমা (৩৪) মারা যান। এ সময় নিহতের দুই বোন ‎গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্বার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি দেখা দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর।

‎ইউপিডিএফ দাবি করে বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাঙামাটির কুদুকছড়ি আবাসিকে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্ম সিং (৪২) চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। নিহতেদের গুরুতর অবস্থায় রাঙামাটি জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ইউপিডিএফ বলছে, সন্তু লারমার গ্রুপ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাস্তঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় মোতায়ন করা হয়েছে নিরাপত্তাবাহিনী। থমথমে বিরাজ করছে গোটা কুতুকছড়ি আবাসিক এলাকা।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, প্রাপ্ত সংবাদ মাধ্যমে শুনা গেছে ধর্ম সিং চাকমাকে গুলি করে মারা হয়েছে। ওই গুলিতে নিহতের দুই বোন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা ফেরৎ আসলে বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!