× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:২৬ পিএম

বিয়ের দাবিতে তরুণীর অনশন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:২৬ পিএম

অনশনরত তরুণী। ছবি : সংগৃহীত

অনশনরত তরুণী। ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে এক সেনাসদস্যের বাড়িতে অনশন করছেন তরুণী। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত থেকে সেনাসদস্যের বাড়িতে ওই তরুণী অনশনে থাকলেও এখনো কোনো সমাধান মেলেনি। অনশনে থাকা তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে ওই সেনাসদস্যের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও এখন স্ত্রীর স্বীকৃতি দিতে অপারগতা প্রকাশ করছেন ওই সেনাসদস্য। ফলে বাধ্য হয়েই অনশন করছেন ওই তরুণী।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের সেনা সদস্য প্রেমিক আসাদুল ইসলামের (২০) বাড়ির গেটের সামনে অবস্থানে থাকা তরুণীকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনরত তরুণী জানান, প্রায় ১ বছর আগে সেনাসদস্য আসাদুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেনাসদস্য আসাদুল খুলনায় কর্মরত থাকায় মোবাইল ফোনে যোগাযোগ ছিল। প্রেমের সম্পর্কসূত্রে ছুটিতে এসে বিভিন্ন রেস্ট হাউজে উভয়ে ঘনিষ্ঠ মুহূর্ত কাটান। সম্প্রতি মিঠাপুকুরের একটি রেস্ট হাউজে তাদের একান্ত সময় কাটানোর বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন পারিবারিকভাবে তাদের বিয়ের উদ্যোগ নিলে আত্মগোপন করেন সেনাসদস্য আসাদুল।

অনশনরত তরুণী বলেন, আমাদের সম্পর্কের কথা সবাই জানে। এখন আমি সামাজিকভাবে বিপাকে পড়েছি। তাই বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতেই হবে। আমি সব হারিয়েছি, এখন কোথায় যাব।

এ বিষয়ে সেনাসদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও বিষয়টি নিয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

মিঠাপুকুর থানার পরিদর্শক মো. ফজলুর রহমান জানান, এক তরুণীর অনশনের কথা শুনেছি, তবে তিনি থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!