রংপুরে র্যাবের অভিযানে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকার বাবলু হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩) এবং জয়নাল শেখের ছেলে মো. আসিফ (৩৬)।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর লাহিড়ীরহাট বাজার এলাকার পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল লাহিড়ীরহাট বাজারে অভিযান চালায়। এ সময় রংপুর–বদরগঞ্জ সড়ক থেকে পারভেজ ও আসিফকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৬ হাজার ৮০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।

