× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:২১ এএম

কিশোর গ্যাংয়ের সংঘর্ষে প্রাণ গেল নিরীহ ভ্যানচালকের

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:২১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বালুয়াভাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা এবং রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একই দিন রংপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে যায় কিশোর গ্যাংয়ের মমিনুল গ্রুপের কয়েকজন সদস্য। সেখানে ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’-এর নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মমিনুলসহ কয়েকজন আহত হন। পরে বিষয়টি আপাতভাবে মীমাংসা হয়।

এর জেরে বিকেলে বদরগঞ্জে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে মমিনুল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে নিরীহ পথচারী ভ্যানচালক আরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক যাদোন্দ্রনাথ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের বাবা রেজাউল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলে কোনো অপরাধে জড়িত ছিল না। তিনি এ ঘটনার কঠোর বিচার দাবি করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, আদালতে আগের ঘটনার জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। ‘ফিরোজ গ্রুপের সদস্যরা পাঠানপাড়ার লোক ভেবে এক নিরীহ ব্যক্তিকে আক্রমণ করে। এতে তাঁর মৃত্যু হয়,’ বলেন তিনি।

পুলিশ জানায়, ফিরোজের বিরুদ্ধে আগেও তিনটি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!