× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫৫ পিএম

রংপুরে অটোরিকশার ধাক্কায় শ্যালিকা-দুলাভাই নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫৫ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রংপুরে রোড ডিভাইডার পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শ্যালিকা তানিমা আক্তার পান্না (১৭) ও দুলাভাই আসাদুল ইসলাম আসাদ (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাজহাট থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা স্থানীয় নগরবাসী পান্না বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর মেয়ে, আর আসাদ নগরের বালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর ছেলে।

এ ঘটনায় চালক সাদ্দাম হোসেনকে (২৫) আটক করা হয়েছে। তিনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ইকরা ভাষা প্রধান পাড়ার অলিয়ার রহমানের ছেলে।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ওসি শাহাজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

Link copied!