× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪০ এএম

কপোতাক্ষ নদে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪০ এএম

কপোতাক্ষ নদ। ছবি : রূপালী বাংলাদেশ

কপোতাক্ষ নদ। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ পারাপারের সময় এক ব্যক্তি পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।

বর্তমানে তিনি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকাযোগে নদ পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে যান।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সফল হতে পারেনি। পরে বিকেল আনুমানিক ৫টার দিকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ওসি মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, রাতের কারণে উদ্ধারকাজ সম্ভব হয়নি। বুধবার (৭ জানুয়ারি) আবারও উদ্ধার কার্যক্রম চালানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!