সাতক্ষীরার গাভা এলাকায় ট্রলির সঙ্গে সংঘর্ষে আব্দুর রশিদ (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার গাভা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ একই এলাকার নফেল উদ্দীন গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদ বাইসাইকেল চালিয়ে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন