× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৩ পিএম

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন প্রশাসন।

সহকারী রিটার্নিং অফিসারের (কালীগঞ্জ) কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্রচারসামগ্রী ও পোস্টার ব্যবহার করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র মতে, রবিউল বাশারের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সংবলিত পোস্টার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার অন্তর্ভুক্ত ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় টাঙানো হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রদত্ত শোকজ নোটিশে অবিলম্বে সকল অবৈধ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ২৫ জানুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রার্থীর এই কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৭(ক) ও ১৮ নম্বর বিধির পরিপন্থি।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশকে ব্যাহত করে এবং আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন যেকোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!