× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৪৫ পিএম

আচরণবিধি ভঙ্গ, ২ নির্বাচনি অফিসকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা তালা উপজেলার বিএনপির উপজেলা কার্যালয় এবং জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়কে (গেট ও আলোকসজ্জা তৈরি করার অপরাধে) প্রাথমিক সতর্কতাসহ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নেতৃত্বে এ অভিযান করা হয়। নির্বাচন আচরণবিধি ১৩(ঘ) ও ২৭-এর উপধারা মতে এ জরিমানা কার্যকর করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!