× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:২২ পিএম

সাতক্ষীরায় তালিকাভুক্ত ১৯ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:২২ পিএম

গ্রেপ্তার রেজাউলের কাছ থেকে পাওয়া জিনিসপত্র। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার রেজাউলের কাছ থেকে পাওয়া জিনিসপত্র। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে ১৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রেজাউল গাজী কালীগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। তিনি সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত এবং একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, আসামির পিসি-প্রি বিশ্লেষণে দেখা গেছে, তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপীয় রুফিয়া এবং ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!