× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

পানিতে নামিয়ে ত্রাণ বিতরণ, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ব্রতী নামের একটি এনজিওর খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়েছে, তালিকাভুক্ত দারিদ্র্য সীমার মানুষদের নদীর মাঝ বরাবর নামিয়ে সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে চৌদ্দরশি, চাঁদনীমুখা ও ডুমুরিয়া ঘাটে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে চাঁদনীমুখা ঘাটে নারীদের নদীতে নামিয়ে ত্রাণ দেওয়া হলে এলাকায় ক্ষোভ দেখা দেয়।

ত্রাণ বিতরণ এনজিও ব্রতী নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহায়তায় পরিচালনা করেছে। তারা দাবি করেছে, মোট ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, সামগ্রী বিতরণে মাত্র অল্প কিছু মানুষই পেয়েছেন, এবং ৫০০ পরিবারের তথ্য বাস্তবে সঠিক নয়। স্থানীয়রা আরও বলেছেন, সামগ্রী বিতরণকালে ঘাটে বসেই বস্তাগুলো দেওয়া যেত, কিন্তু নারীদের নদীর মধ্যে নামিয়ে বিতরণ করা হয়েছে, যা নিন্দনীয়।

এ বিষয়ে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলাম জানিয়েছেন, চরের কারণে ট্রলার না উঠায় স্থানীয়দের নদীতে নামিয়ে খাদ্য সামগ্রী গ্রহণ করানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রতি বছর গাবুরার অসহায় পরিবারকে চিহ্নিত করে খাদ্য সহায়তা প্রদান করা হয়, এবং এ বছর ধারাবাহিকতার অংশ হিসেবে ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!