× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৩৭ পিএম

সুন্দরবনে জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৩৭ পিএম

সুন্দরবন। ছবি : সংগৃহীত

সুন্দরবন। ছবি : সংগৃহীত

বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে কুখ্যাত নানা ভাই বাহিনীর বিরুদ্ধে। উপকূলীয় জেলে পরিবারে আবারও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরাগ্রামের এক জেলে শনিবার (২৮ মার্চ) বিকেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খাল এলাকায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অস্ত্রধারী দস্যুরা তাকে জিম্মি করে নিয়ে যায়।

অপহৃত পরিবারের সদস্যরা জানায়, অপহরণের পরপরই দস্যু চক্রটি নানা ভাই বাহিনির পরিচয় দিয়ে জেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জেলেকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ অবস্থায় জিম্মি জেলের স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে প্রিয়জনকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া ধরতে গেলেই এখন দস্যুদের ভয় পেতে হয়। প্রায়ই তারা জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করছে। যার ফলে জীবিকার তাগিদে বনে যেতে অনেকেই আতঙ্কে থাকেন।

এ বিষয়ে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে কার্যকর অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনো কেউ অভিযোগ করেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!