× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:০১ পিএম

৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল বিক্রির সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

আটকের পাশাপাশি অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে আনোয়ার হোসেন খোকন (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) মোবাইল কোর্ট অভিযানে সাতক্ষীরার পলাশপোল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খোকনকে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে আটক করা হয়।

পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি আটক করা হয়।

সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (২৯ মার্চ) বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রোল নিয়ে যমুনা অয়েল কোম্পানির একটি জ্বালানি তেলবাহী লরি দেবহাটা উপজেলার একটি তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়।

তবে রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকায় সড়কে অবৈধভাবে তেল বিক্রির সময় স্থানীয়রা লরিটি আটক করেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৈধ কাগজপত্র না থাকায় লরিটি জব্দ করে থানায় নেয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘লরিটি বর্তমানে থানা হেফাজতে আছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!