× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:০২ পিএম

সুন্দরবনে নৌকাডুবি, এখনও ৩ মৌয়াল নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় আরও এক মৌয়াল ফিরে এসেছেন। এ নিয়ে মোট পাঁচজন মৌয়াল উদ্ধার বা ফিরে এলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় আকস্মিক ঝড়ে আট সদস্যের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এর পরদিন ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে চার মৌয়াল হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা ও সেবাযত্ন শেষে বৃহস্পতিবার রাতে তাদের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আনা হয়।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের সঙ্গে থাকা আরেক মৌয়াল ইকরামুল কবির শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ফিরে আসেন।

এখনও নিখোঁজ রয়েছেন একই গ্রামের আকবর (পিতা: আমির মোল্লা), ওলিউর রহমান (পিতা: ওহিদ মোল্লা) ও মিকাইল হোসেন (পিতা: আ. রহমান গাজী)।

উদ্ধার হওয়া মৌয়াল মনিরুল ইসলাম জানান, মধু সংগ্রহ করতে গিয়ে হঠাৎ ঝড় শুরু হলে আমাদের নৌকাটি ডুবে যায়। আমরা প্রাণ বাঁচাতে সাঁতরে ভেসে থাকতে থাকি। পরে কোনোভাবে টহলফাঁড়ির কাছে পৌঁছাতে সক্ষম হই।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, মৌয়ালরা গত ১ এপ্রিল বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিখোঁজ তিন মৌয়ালকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ তৎপরতা অব্যাহত রেখেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!