× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:০১ পিএম

সাতক্ষীরায় বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:০১ পিএম

নিহত সুমন হোসেন

নিহত সুমন হোসেন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বজ্রাঘাতে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সুমন হোসেন (২৮) আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আ. মান্নান মোল্লার ছেলে।

জানা গেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার (২৯ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিণ একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আ. জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভেতরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আসর নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!