ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশু ধর্ষণের অপরাধে সাতক্ষীরায় একজনকে যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

শিশু ধর্ষণের অপরাধে এক ব‍্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সাতক্ষীরার আদালত। বৃহস্পতিবার (২১ মে) আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার তারালি গ্রামের ৪ বছরের শিশুকে ওই গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মো. সোহরাব আলী সরদার ধর্ষণ করে। ঐ বাচ্চার মা সোহরাব আলীকে বাদী করে কালিগঞ্জ থানায় ২০২৪ সালের মার্চ মাসে মামলা দায়ের করেন। 

উক্ত মামলা তদন্ত করে থানা পুলিশ ২৪ সালের গত ২৯ অক্টোবর শিশু নির্যাতন দমন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় সাতক্ষীরা আদালতে রিপোর্ট প্রদান করেন। আদালতে দীর্ঘদিন মামলা শুনানির পর ১৩ জন সাক্ষী গ্রহণ করে এবং উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে উক্ত ধারা প্রমাণিত হওয়ায় আসামি সোহরাব আলীকে  বৃহস্পতিবার আদালত প্রকাশ‍্যে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেন। 

রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু ও নির্যাতন দমন ট্র‍্যাইবুনালের পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ এবং আসামি পক্ষের এডভোকেট ছিলেন মো. আব্দুল মজিদ।