ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ওরফে বাবু এবং হাফিজুল ফকির।

জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলে করে চিংড়ির পোনা আনতে চুকনগরের উদ্দেশে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন নাসিম ফকির।

গুরুতর আহত অবস্থায় হাফিজুল ফকিরকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি কনজুমার ডিভিশন যশোরের এবং এর নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তালা থানার ওসি শহিদুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।