× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩৯ পিএম

সাতক্ষীরায় ঘেরের পানি থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থীর চালকের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরের পানি থেকে সুমন হোসেন (৩২) নামে এক গাড়ি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন লাবসা ইউনিয়নের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর চালক হিসেবে কর্মরত ছিলেন।

​সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন 'কেসমতের মাছের ঘের' থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডীপের মাঠ এলাকার ওই মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

​তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। রহস্য উন্মোচনে পুলিশ ইতোমধ্যে জোর তদন্ত শুরু করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!