× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৪৯ পিএম

সাতক্ষীরায় স্কুলে যাওয়ার পথে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৪৯ পিএম

নিহত মারিয়া আফরিন মিম। ছবি: রূপালী বাংলাদেশ

নিহত মারিয়া আফরিন মিম। ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন (মিম) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ট্রলিচালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করেছে।

মিম আক্তার (০৭) দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এসময় ইট বহন করা একটি ট্রলি দ্রুতগতিতে এসে স্কুলের সামনে তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ট্রলিচালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মুন্নাকে আটক করে। মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 

আরবি/জেডআর

Link copied!