× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:৪৬ পিএম

সাতক্ষীরা সীমান্তে ২৩ জনকে ‘পুশ-ইন’ বিএসএফের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:৪৬ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

সাতক্ষীরা সদরে সীমান্তে নারী-শিশুসহ ২৩ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে উপজেলার কুশখালী সীমান্তে তাদের ঠেলে দেওয়া হয়। এ সময় তাদের আটক করে বিজিবি।

আটকদের মধ্যে ২২ জন কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার এবং একজন ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন বলেন, ‘আটকদের সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ ও নয়জন শিশু।’

তিনি বলেন, ‘ফেরত আসারা ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করতেন। ১৫ মে দেশটির পুলিশ তাদের আটক করে সীমান্ত এলাকায় নিয়ে আসে। সেখানে তাদেরকে ১০ দিন আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন। এখনো অনেকেই সেখানে আটকে রাখা হয়েছে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুর রহমান বলেন, ‘ভারত থেকে আসা ২৩ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। বাংলাদেশি নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না।’

Link copied!