× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৩:৪৫ পিএম

গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৩:৪৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় গর্তে জমে থাকা পানিতে পড়ে রোহান (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোহান বাবা-মায়ের একমাত্র সন্তান।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এ সময় শিশুটি বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকা একটি গর্তে পড়ে যায়, যেখানে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে ছিল।

কাজ শেষে ছেলেকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে গর্তে ভেসে থাকতে দেখেন রোহানকে। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বাড়ির আঙিনায় খোলা ডোবা রেখে অসতর্কতা প্রদর্শন করা হয়েছিল, যা এমন দুর্ঘটনার জন্য দায়ী।

Link copied!