× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন যুবদলের দুই নেতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

দোয়া মাহফিলে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। ছবি- রূপালী বাংলাদেশ

দোয়া মাহফিলে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যুবদলের দুই নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কৃষ্ণনগর ইউনিয়নের মধ্য রহমতপুর সানা বাড়ি জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

যোগদানকারীরা হলেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ মানপুর গ্রামের আনছার আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. হজরত আলী।

অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মুহা. ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমাদের প্রত্যেককে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের অন্যায়-অপরাধ, খুন-ধর্ষণ থেকে মুক্তির একমাত্র পথ কুরআনের শাসন প্রতিষ্ঠা।’

এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সহসভাপতি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আবুল হায়াত, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক, ইউপি সদস্য জামাল ফারুক মন্টু, মো. ফারুক হোসেন, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. রুহুল কুদ্দুস, মসজিদের ইমাম জামায়াত নেতা মুজিবর রহমানসহ স্থানীয় নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!