× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০২ এএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০২ এএম

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ।  ছবি- সংগৃহীত

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে রাত সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!