ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নকলায় নবনির্বাচিত এমপির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সঙ্গে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে পৌর শহরের ইশিবপুর এলাকাস্থ মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপির বাসভবনে গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে সোমবার রাতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় ফাহিম চৌধুরী এমপি তার নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।’ তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যাসমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমানুষের ভাবনার সঠিক চিত্র নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান।

এছাড়া সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি। ‘নিরপেক্ষ আদর্শিক সাংবাদিকতার জগতকে কেউ কেউ বিভিন্ন ট্যাগ ব্যবহারের মাধ্যমে কলুষিত করছেন’ সংবাদকর্মীদের এমন আত্মসমালোচনার জবাবে নবনির্বাচিত এমপি বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারো কোনো রাজনৈতিক সমর্থন বিবেচনা করা গ্রহণযোগ্য নয়। সুস্থ-স্বাভাবিক প্রতিটি মানুষের কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষ দুর্বলতা থাকতে পারে। তবে সাংবাদিকতার প্রশ্নে পেশাগত দায়িত্ব পালনে তারা সবার জন্য সমান। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করা সহজ হয়। সঠিক তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে যেকোনো দুর্নীতিসহ সকল প্রকার অপরাধ নির্মূল করা সহজতর হয়।’ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের নিকট সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনায় প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের বাংলা ও শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু, দৈনিক যায়যায়দিন ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলি মর্নিং গ্লোরির প্রতিনিধি মো. নূর হোসেন, দফতর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্যা ডেইলি মুসলিম টাইমসের প্রতিনিধি মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও দ্যা কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু ও দৈনিক বাংলার প্রতিনিধি সাংবাদিক মামুন মিয়া বক্তব্য রাখেন।

এসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরণের প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আকাশ জমিনের প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, দৈনিক স্বাধীন বার্তার প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া, সহযোগী সদস্য দৈনিক এশিয়া বার্তা ও দ্যা বিজনেস পোস্টের প্রতিনিধি হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।