× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:১০ পিএম

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:১০ পিএম

নিহত চঞ্চল মাহাতো। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত চঞ্চল মাহাতো। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মাহাতো (১৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা থেকে তাড়াশগামী সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা লক্ষীচরণ মাহাতোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চঞ্চল মাহাতো মোটরসাইকেলে করে দোস্তপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অল্প বয়সে কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতো জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Link copied!