× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০১:১৭ পিএম

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০১:১৭ পিএম

কামারখন্দ থানা। ছবি : রূপালী বাংলাদেশ

কামারখন্দ থানা। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে ৬৫ বছর বয়সি জাহেরা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জামতৈল ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায়।

নিহত বৃদ্ধা একই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী। জানা গেছে, রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তখন টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত শহরের একটি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আল মাহমুদ জানান, মা রাতে নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় শিয়াল টিনের বেড়ার নিচ দিয়ে ঢুকে তাকে কামড় দিয়েছে।

কামারখন্দ থানা পুলিশের ওসি মো. শাহীন আকন্দ বলেন, বিষয়টি তদন্তাধীন। শিয়ালের কামড়ের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। অন্য কোনো প্রমাণ পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!