নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশের কপি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।
৩১ জানুয়ারির মধ্যে স্থানীয় বা কাছাকাছি থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা রাখা হবে।
আদেশে আরও বলা হয়, লাইসেন্সধারী অস্ত্রের মালিকরা আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না।
এ আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বৈধ সংসদ সদস্য প্রার্থী ও তাদের সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করা হয়।

-20260123122015.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন