সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক তাড়াশ উপজেলার নওগাঁয় অবস্থিত শাহ্ শরীফ জিন্দানী (রঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মাজার প্রাঙ্গণে সমবেত হন। পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জুমার নামাজ আদায় করা হয়। নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং নির্বাচনে ভিপি আইনুল হকের ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের ব্যাপক সমর্থনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।


