× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম

তাড়াশে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হবে বহুল প্রত্যাশিত ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়। ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব উপকরণ প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাতে উপজেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

জানা গেছে, তাড়াশ উপজেলায় মোট ৬০টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাড়াশ থানা পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। টহলে রয়েছে র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স।

এ ছাড়া নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ‘তাড়াশ উপজেলার ৬০টি ভোটকেন্দ্রে নির্বাচনের সব সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।’

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনটি তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নিয়ে গঠিত। রায়গঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৬৯ জন এবং তাড়াশ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন।

Link copied!