× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:৫৫ পিএম

সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:৫৫ পিএম

আহতদের মধ্যে দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছবি : রূপালী বাংলাদেশ

আহতদের মধ্যে দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২ মার্চ) সকালে ধামাইনগর ইউনিয়নের নাকাটি বটতলার বড়াগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার ধামাইনগর ইউনিয়নের কানাদিঘি গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. ইসমাইল হোসেন ও নাকাটি বটতলা গ্রামের মো. ময়দান আলীর ছেলে মো. আব্দুস ছালাম।

জানা গেছে, সকালে গাড়া খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল ও সিরাজগঞ্জ সদর হসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে সেখানে ২ জন মারা যায়। পরিবাবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Link copied!