তেল মজুত রেখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লুকিয়ে রাখা তেল উদ্ধার করেছে প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত দি ইস্টার্ন লিমিটেডের তেল পাম্পে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ।
ভুক্তভোগীদের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষ পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রাখে।
বিষয়টি প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি পাম্পের মজুত যাচাই করে প্রায় ৭০০ লিটার পেট্রোল ও ১১০০ লিটার অকটেন মজুত থাকার সত্যতা পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ জানান, মজুত তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ রেখেছিল, যা অনিয়ম।
পরে তাৎক্ষণিকভাবে পাম্পটিতে তেল বিক্রি পুনরায় চালু করা হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।


