সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে উপজেলার মেঘমল্লা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি আবু জাফর।
তিনি বলেন, ‘সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।’
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন