× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:১৩ পিএম

সিরাজগঞ্জে ১৩ আ.লীগ নেতাকর্মীকে হাজতে প্রেরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:১৩ পিএম

কারাগারে প্রেরণ করা কয়েকজন। ছবি- রূপালী বাংলাদেশ

কারাগারে প্রেরণ করা কয়েকজন। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলায় ১৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) তাড়াশ আমলী আদালতের বিচারক মো. ওমর ফারুক এ আদেশ দেন।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান, সহসভাপতি এম. মোতালেব হোসেন মামুন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাহুল সরকার মোমিন, সগুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুবুর রহমান রাজনসহ মোট ১৩ জন নেতাকর্মীকে জামিন না দিয়ে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং শেখ হাসিনার সরকার পতনের আগে আসামিরা বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে হামলা ও বিস্ফোরণের মাধ্যমে বাদীদের হত্যাচেষ্টা চালান।

এসব ঘটনায় বিএনপি নেতা খন্দকার মো. সাইফুল ইসলাম, সোহেল রানা, আসাদুজ্জামান ও শাহিন বাবু বাদী হয়ে তাড়াশ থানায় চারটি পৃথক মামলা দায়ের করেন। মামলাগুলোর শুনানিতে আজ রোববার আসামিরা জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Link copied!