× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:১১ পিএম

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:১১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজের পাশে একটি খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) ভোরে স্থানীয়রা খালে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শহিদুলের স্বজনরা জানান, তিনি শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। আশপাশে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে খাল থেকে মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!