× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:১৮ পিএম

হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:১৮ পিএম

হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন। ছবি: রূপালী বাংলাদেশ

হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন। ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া থেকে বিরল হিমালয় গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস।

স্থানীয়রা জানায়, বিরল প্রজাতির এ শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। এ সময় যমুনা নদীর চরাঞ্চলের কিছু যুবক অসুস্থ অবস্থায় শকুনটি ধরে রাখেন।

বিষয়টি জানতে পেরে পাপ্পু নামের এক যুবক শকুনটি বাড়িতে নিয়ে আসেন। তিন দিন প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ‘দি বার্ড সেফটি হাউজ’ এর চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেওয়া হয়। পরে মামুন ও তার সহকর্মীরা শকুনটি উদ্ধার করে নিয়ে যান।

মামুন বিশ্বাস বলেন, ডানায় ভর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শকুনটি মাটিতে পড়ে গিয়েছিল। এটি হিমালয় গৃধিনী প্রজাতির বিরল শকুন। আমরা তাকে খাবার ও ওষুধ খাওয়াচ্ছি।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যেখানে শকুনটি পাঠানোর নির্দেশ দেবেন, আমরা সেখানেই হস্তান্তর করব।

রূপালী বাংলাদেশ

Link copied!