× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:১৪ পিএম

ছাতকে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:১৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর সঙ্গে সাংবাদিকরা মতবিনিময় করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ছাতক ও দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সমস্যা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ছাতক ও দোয়ারাবাজারে বৈষম্য ও দুর্নীতি কমিয়ে সুশাসনভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি দাবি করেন, কয়েক বছর ধরে এ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের সুযোগ পাননি, যার প্রভাব স্থানীয় উন্নয়ন কার্যক্রমে পড়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের কথা জানান তিনি।

সাংবাদিকরা সভায় সমসাময়িক রাজনীতি, নির্বাচনি পরিবেশ এবং বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে প্রশ্ন করেন। প্রার্থী এসব প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৫ আসন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। সঞ্চালনায় ছিলেন মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম ও ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।

এ ছাড়া সভায় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!