সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে চলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, নিহত বিল্লাল হোসেন এবং প্রতিপক্ষ মছরব আলী উভয়েই একই গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দুপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হন বিল্লাল হোসেন। আহত অবস্থায় তাকে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

-20260329112346.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন