× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:৪২ পিএম

সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গবিন্দপুর এলাকায় লেগুনা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় একটি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে এই মর্মান্তিক ও মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সুনামগঞ্জ অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগামী দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, লেগুনাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

​ভয়াবহ এই সংঘর্ষের ঘটনাস্থলেই ২জন যাত্রী প্রাণ হারান। চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আহসানমারা সেতু এলাকা। স্থানীয় জনতা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসের চালক গাড়িটি নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে ​শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। ঘাতক বাস ও চালককে আটকে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!