সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০ ডিসেম্বর সন্ধ্যায় জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানি দল উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান চালায়।
অভিযানে মৃত ছরকুম আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আসামি দুলাল আহমদ (২৮) এর দেখানো মতে তার বসতবাড়ির চালের ড্রামের ভেতরে রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে মোট ২১ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, জকিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সম্প্রতি লটারির মাধ্যমে বদলি হয়ে আব্দুর রাজ্জাক জকিগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন