× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর হজরত শাহজালাল মসজিদে আছরের নামাজ পড়ার পর মাজার জিয়ারত সম্পন্ন করেন।

সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে তিনি হজরত শাহপরাণের (রহ.) মাজারেও জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৬টায় সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি মূলত দোয়া চাইতেই হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করতে সিলেটে এসেছি। এই দেশের মানুষ দীর্ঘদিন নানা সংকটের মধ্যে রয়েছে। আমরা চাই আল্লাহর রহমতে দেশ শান্তি ও স্থিতিশীলতার পথে ফিরুক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে চায়। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নেওয়া সম্ভব।’

মির্জা ফখরুল স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মতবিনিময় সভা শেষে তিনি ঢাকায় ফিরে যান।

Link copied!