ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:৪২ এএম
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে । ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে বাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসমানীনগর থানার ওসি মো. মনায়েম মিয়া জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।