× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:১৬ পিএম

‘নির্বাচিত হলে এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন’

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‘আপনারা ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুণ, আমি বিজয়ী হলে ইনশাআল্লাহ নির্বাচনের এক বছরের মধ্যে এলাকার পরিবর্তন ও দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবেন।’ গোয়াইনঘাটের ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর তার সর্বশেষ নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

‎সোমবার (২৬ জানুয়ারি) বেলা বিকেল ৫টায় ইউনিয়নের স্থানীয় তোয়াকুল বাজারের পুরাতন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর এ আসনে উন্নয়নের কোনো ছিটেফোঁটা পড়েনি। এ যেন অধিকারবঞ্চিত এক বিচ্ছিন্ন দ্বীপ। আমি নির্বাচিত হলে ইনশা আল্লাহ পরিবর্তন আসবে, আসবেই। বিএনপির ভাইদের বলি গায়ের জোরে কাউকে মামলা-হামাল-নির্যাতন করা যাবে না। অন্যায় করলে আমি আমার দলের কাউকে ছাড় দেব না।’

‎তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামস উদ্দিন আল-আজাদের পরিচালনায় ও মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। ‎অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এ সময় উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!