× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৩ পিএম

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ : মামুনুল হক

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৩ পিএম

বক্তব্য দিচ্ছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দিচ্ছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। কারণ, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুলসংলগ্ন মাঠে সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পুণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, আজকের এই জনসভা প্রমাণ করছে—গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে এখন পরিবর্তনের আওয়াজ। তারা পুরোনো কাউকে আর ক্ষমতায় আনতে চায় না। অনেকেই বলছেন, সবাইকে দেখেছি—এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আর আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি। কারণ, এই দেশ শাহজালালের দেশ।

সমাবেশে বক্তব্যকালে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘হ্যাঁ’ যদি জয়লাভ করে, তাহলে গণ-অভ্যুত্থান বিজয়ী হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আলেম-ওলামাসহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামী দিনের প্রধানমন্ত্রী পাবেন সিলেটবাসী। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ৬টি আসনে জোটপ্রার্থীদের বিজয়ী করতে কাজ করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিতে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হলে আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!